রাশিফল : ০৯ জুন ২০১৫
মেষ : মাথাতে আজ অতিরিক্ত চাপ জমা হবে। দূরের রাস্তায় ভ্রমণের জন্য দিনটি অতীব শুভ।
বৃষ : যুদ্ধলেগে থাকা দেশের দিকে আজ আপনার দৃষ্টি আটকে যাবে। কোন শিল্পকর্ম দেখে আজ আপনার মমত্বময় ভাব উদয় হবে।
মিথুন : শিক্ষাখাতে আজ অনেক অর্থ ব্যয় হয়ে যাবে। তবে তা ভালো কাজেই যাবে ।অর্থ লাভ সম্ভাব্য।
কর্কট : বাণিজ্যের জন্যই আজকের দিনটিকে বেছে নেয়া দরকার। আপনার শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যে আজ গ্রহের প্রভাব পড়বে, এতে আপনার সুফলই হবে।
সিংহ : প্রিয় মানুষটিকে নয় আজ তার পোশাক পরিচ্ছদের প্রেমে পড়ে যাবেন। এলাকার প্রভাবশালী ব্যক্তিটি আপনার অনুগত হবে।
কন্যা : ঝুট ঝামেলা যা আসছে ক্রমাগত তা কিছুদিন আত্মীয়ের মতো অবস্থান নিয়ে নিশ্চিত কিছুদিনের মধ্যে বিদায় নিবে।
তুলা : কর্মক্ষেত্রে প্রচুর ঝামেলা থাকা সত্ত্বেও আপনাকে কেউ টপকিয়ে যেতে পারবে না। শিল্প সাহিত্যে আপনার আগ্রহ না থাকলেও আজকের দিনে একটা গল্প পড়া হয়ে যাবে।
বৃশ্চিক: পানি এবং বালু হতে একটু দূরে থাকবেন। কাজে ভিন্নতা চাইছেন অনেকদিন ধরে কিন্তু কোন ভাবেই তা আসছে না এমনটা যারা ভাবছেন তাদের জন্য আজকের দিনটি বেশ সুবিধার হবে।
ধনু : কাউকে আজ আঘাত করে কথা বলতে হতে পারে। তবে মন খারাপের কিছু নেই আঘাতটা তার প্রাপ্য ছিল জেনে রাখবেন। অর্থলাভ সম্ভাব্য তবে খরচও হবে।
মকর : অর্থের পেছনে ছুটছেন কিন্তু কখনো পিছনে তাকিয়ে দেখেলেন না অর্থ আপনার পেছনেই ছুটছে। আজ আপনার দিনটি শুভ।
কুম্ভ : বাণিজ্যে কিছুটা ভাটা পড়বে আজকের দিনে। তবে এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন খুব দ্রুত। কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে ।
মীন : আপনাকে মিথ্যে বলা রপ্ত করতে হবে না, যদিও ইদানীং প্রচুর মিথ্যা বলছেন। শিক্ষাগুরু আপনার পাশেই থাকবে সর্বক্ষণ, প্রয়োজনে শুধু তাকে স্মরণ করবেন।
এসকেডি/এমএস