টেলিকমিউনিকেশন লাইসেন্সিং পলিসির বৈধতা প্রশ্নে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৭ মে ২০২৬
ফাইল ছবি

‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’-এর কয়েকটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (১৭ মে) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানা উল্লাহ নুর। আদালতে আবেদনের পক্ষে আরও ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

রুলে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট করা ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’-এর ৭.২.৬, ৭.২.১১.১, ৭.২.১১.২, ৭.৭.১.২, ৭.৭.১১, ৭.৭.১২.১, ৭.৭.১২.২ এবং ১১.১ ধারা কেন সংবিধানবিরোধী হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবকে (কোম্পানি-১) রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।