আজকের জোকস : ০৯ জুন ২০১৫
-কমিশনার সাহেব বাসায় আছেন?
-কেন, তার কাছে কী দরকার?
-আমার একটি চারিত্রিক সার্টিফিকেট দরকার।
-তিন মাস পরে আসেন, তিনি নারীঘটিত কেসে ছয় মাসের জেলে আছেন।
***
কেরানি : আমি এত দিন ধরে তিনজন লোকের কাজ এক জনে করেছি । আমার মাইনে বাড়াতে হবে।
ম্যানেজার : মাইনে এখন বাড়ানো অসম্ভব। কিন্তু তুমি বাকি দুজনের নাম বল তাদের এক্ষুনি বরখাস্ত করবো!
***
একদিন এক প্রতিবেশী গোপাল ভাঁড়ের কাছে এসে বললো :
-আমাকে একটা চিঠি লিখে দাও।
-আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা।
-চিঠি তো লিখবে হাত দিয়ে, পায়ে ব্যথা তাতে কী হয়েছে!
-কারণ আমি অতো দূর হেঁটে যেতে পারবো না।
-অতো দূর হাঁটতে পারবে না মানে?
-মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারবে না। আমার হাতের লেখা খুব খারাপ তো। যাকে চিঠি পাঠাবে, তাকে তো আমাকেই পড়ে দিয়ে আসতে হবে, তাই না? পায়ে ব্যথা নিয়ে যাবো কিভাবে!
এইচএন/এমএস