আজকের জোকস : ১৩ জুন ২০১৫


প্রকাশিত: ১১:১৮ এএম, ১৩ জুন ২০১৫

চান্দুর বাবা-বিভ্রাট
চান্দু গেল `কে হতে চায় কোটিপতি` অনুষ্ঠানে!
প্রথমে এক লাখ টাকার জন্য চান্দুকে প্রশ্ন করা হলো : আপনার বাবার নাম কী?

অপশনগুলো হচ্ছে...
ক) আমির খান
খ) সালমান খান
গ) মখলেস মিয়াঁ
ঘ) শাকিব খান

অনেকক্ষণ ভেবেচিন্তে চান্দু বললো, আমি লাইফ লাইন নিতে চাই। ৫০-৫০।
দুটো অপশন মুছে গেল,
বাকি রইলো :
গ) মখলেস মিয়াঁ
ঘ) শাকিব খান
চান্দু তবুও নিশ্চিত নয়। বললো, আমি দর্শকদের সাহায্য নিতে চাই।
দর্শক ভোটিং এর রেজাল্ট :
গ) মখলেস মিয়াঁ (৮০%)
ঘ) শাকিব খান (২০% )
চান্দু, এবারো নিশ্চিত নয়। বললো, আমি আমার শেষ অপশন ফোন ব্যবহার করতে চাই ।
উপস্থাপক : আপনি কাকে ফোন করতে চান?
চান্দু : আমার বাবা, জনাব মখলেস মিয়াঁকে!
উপস্থাপক অজ্ঞান!

বন্ধুর বউ প্রেমিকা
দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছিলো…
বিপরীত দিক থেকে দুই মেয়ে তাদের দিকে আসছিল…

১ম বন্ধু : সর্বনাশ বন্ধু…আমার বউ আর প্রেমিকা একসঙ্গে আসছে…
২য় বন্ধু : হে আল্লাহ… আমারো…

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।