ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক সীমাবদ্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১০ মার্চ ২০২৬
ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন/ছবি: জাগো নিউজ  

সারা দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক সীমাবদ্ধতার মধ্যে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১০ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে ড্যাবের প্রধান উপদেষ্টা এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ব্যাঙের ছাতার মতো কিছু কিছু প্রাইভেট ক্লিনিক গড়ে উঠছে। এ ব্যাপারে মন্ত্রী ও অ্যাসোসিয়েশনের নজর দেওয়া উচিত। স্বাস্থ্য খাতে উন্নতি করতে হলে বেসরকারি খাতে লক্ষ্য রাখতে হবে। 
 
জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক সীমাবদ্ধতার মধ্যে আনতে হবে। আপনাদের (প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন) সবার সহযোগিতায় আমরা স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। 
 
সভাপতির বক্তব্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল বলেন, কোনো মানহীন হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্ব আমরা নেবো না।  
 
অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্যরা অংশ নেন। 
 
এসইউজে/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।