স্বাস্থ্যমন্ত্রী

দুর্নীতি রোধ করে সব বিভাগে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ০৯ মার্চ ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতারা, ছবি: জাগো নিউজ

স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগে দুর্নীতি ও অনিয়ম রোধ করে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে বিসিএস হেলথ ফোরামের কেন্দ্রীয় নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাতের সময় বিসিএস হেলথ ফোরামের প্রতিনিধি দল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাতে প্রতিনিধি দল বর্তমান স্বাস্থ্যব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনাও উপস্থাপন করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত নেতাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, স্বাস্থ্যখাত পরিচালনায় ব্যক্তিগত সততা, পেশাগত দক্ষতা এবং কঠোর ন্যায়পরায়ণতাই হবে মূল ভিত্তি।

এসইউজে/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।