ঢাকা মেডিকেলে ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালালসহ ৬০ জন আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোয়েন্দা ও পুলিশের যৌথ অভিযান/ছবি: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং বাকিরা দালাল চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চালান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা ও পুলিশ বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিদের পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতাল থেকে ৬০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছেন।
কেএজেডআইএ/একিউএফ