পাক-ভারত সীমান্তে আবারও গুলি, নিহত ৪
নতুন বছরে প্রথম দিনেই আবারও অশান্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তান সীমান্ত। জম্মু-কাশ্মীরে বুধবার থেকে উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে ভারতের এক বিএসএফ জওয়ান এবং পাকিস্তানের ৪ সীমান্ত রক্ষী নিহত হয়েছে।
বিএসএফের জানায়, জম্মু থেকে ৪১ কিলোমিটার দূরে সাম্বা সেক্টরে ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় পাকিস্তানে সীমান্ত রক্ষী বাহিনী `পাকিস্তান রেঞ্জার্স`। গুলিতে এক বিএসএফ জওয়ান নিহত ও অারেকজন অাহত হয়েছে বলে দাবি করে তারা। অার তারই জবাবে পাল্টা গুলি চালায় বিএসএফ। এ ঘটনায় পাকিস্তানের ৪ সীমান্ত রক্ষী নিহত হয়েছে বলেও দাবি করে ভারত।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর জানান, সীমান্তের ওপার থেকে আঘাত এলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
অন্যদিকে পাকিস্তানের দাবি সীমান্তে গোলাগুলির ঘটনায় তাদের দুজন রক্ষী নিহত হয়েছেন। নিহতেরা হলেন-নায়েক রিয়াজ সাকার ও ল্যান্স নায়েক সফদর। এ ঘটনায় তারা ভারতীয় কর্তৃপক্ষকে পতাকা বৈঠকের অাহ্বান জানিয়েছে। একইসঙ্গে জওয়ানদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তানের সরকার।