আশা করি সবাই ট্রাম্পকে সমর্থন করবেন: মোদী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করতে বলেছেন নরেন্দ্র মোদী/ ফাইল ছবি: এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আশা করি সবাই ট্রাম্পকে সমর্থন করবেন এবং গাজায় সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবেন। গাজায় যুদ্ধ সমাপ্তি ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নতুন পরিকল্পনা ঘোষণার পর এমন মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদী বলেন, গাজা সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্তৃত পরিকল্পনা ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি এবং টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করে।

আরও পড়ুন>>
ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতের অর্থনীতি, রুপির দরে সর্বনিম্ন রেকর্ড
পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে দুশ্চিন্তায় ভারত, কী বলছে মোদী সরকার?
পাকিস্তানকে কাছে টানছেন ট্রাম্প, ভারত কেবল তাকিয়েই দেখছে

তিনি আরও বলেন, আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের পাশে দাঁড়াবেন এবং সংঘাতের অবসান এবং শান্তি নিশ্চিত করার এই প্রচেষ্টাকে সমর্থন করবেন।

এর আগে, সোমবার গাজা ইস্যুতে ২০ দফা শান্তি প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ওই পরিকল্পনায় গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ এবং চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে দুই ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ও জীবিত থাকা ২০ জিম্মিকে মুক্তির কথা বলা হয়েছে। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দি মুক্তি পাবে।

যুদ্ধবিরতি আলোচনার সাথে ঘনিষ্ঠ ফিলিস্তিনি একটি সূত্র বিবিসিকে জানিয়েছে যে, হোয়াইট হাউজের এই ২০-দফা শান্তি প্রস্তাব হামাস কর্মকর্তাদের দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং কার্যত একই সাথে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি দরজা উন্মুক্ত হবে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।