ফ্লোটিলার নৌযানগুলোতে কোনো ত্রাণ ছিল না : ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৫
ফ্লোটিলার নৌযানগুলোতে কোনো ত্রাণ ছিল না/ ফাইল ছবি: এপি, ইউএনবি

গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টি নৌযানের কোনোটিতেই ত্রাণ ছিল না। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত এক ভিডিওতে এমন দাবি করা হয়েছে।

প্রকাশিত ওই ভিডিওতে ইসরায়েলি পুলিশের মুখপাত্র ডিন এলসডান দেখান যে, সুমুদ ফ্লোটিলার অন্যতম বৃহৎ নৌযানের অভ্যন্তরে পুরোপুরি খালি। সেখানে কোনো ত্রাণ নেই।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রাণ না থাকার বিষয়টি এটাই প্রমাণ করে যে মানবিক উদ্দেশ্য নয় বরং রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে এসেছিল সুমুদ ফ্লোটিলা।

ভিডিওতে মুখপাত্র ত্রাণ না থাকার বিষয়টি ব্যাখ্যা করে বলেন, মানবাধিকার কর্মীরা যাতে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে না পারে সেজন্য ইসরায়েল তাদেরকে আটক করেছিল।

গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। এসব জাহাজে থাকা প্রায় ৫০০ প্রো-ফিলিস্তিনি কর্মীকে আটক করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক কর্মীরা সবাই সুস্থ আছেন এবং কোনো জাহাজই গাজায় পৌঁছাতে পারেনি। যারা গাজায় সহায়তা পাঠানোর চেষ্টা করছিলেন তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

কেএম
সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।