সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬
জাগো নিউজ

এক প্রশ্নে ব্রেক্সিট, ৪ প্রশ্নে বাংলাদেশ: গণভোটের বৈশ্বিক গল্প

গণভোট হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে দেশের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ, এ পদ্ধতিতে সংসদ বা সরকার একা সিদ্ধান্ত না নিয়ে জনগণের মতামত জানতে চায় এবং জনতার ভোটের ফল চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হয়।

কানাডায় স্কুলে গোলাগুলিতে নিহত ১০

কানাডিয়ান পুলিশ জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। খবর আল জাজিরার।

ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে যুক্তরাষ্ট্রে মেয়েকে গুলি করে মারেন বাবা

প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এ ঘটনার তদন্তে। ঘটনাটি ২০২৫ সালের ১০ জানুয়ারি ঘটলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

স্কুলে গোলাগুলি, ইউরোপ সফর বাতিল করলেন কানাডার প্রধানমন্ত্রী

কানাডার একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ইউরোপ সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকার একটি স্কুলে হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী কার্নি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য তার পূর্বপরিকল্পিত সফর স্থগিত করছেন বলে তার কার্যালয় জানিয়েছে। খবর এএফপির।

আলবেনিয়ায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৩

দুর্নীতির অভিযোগে আলবেনিয়া সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেছেন।

কাতারের আল-উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র স্থাপন শুরু করেছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই কাতারের আল-উদেইদ ঘাঁটির লঞ্চারে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে যুক্তরাষ্ট্র, যা কার্যত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, জানুয়ারির পর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলোকে ট্রাক-ভিত্তিক লঞ্চারে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে সেগুলো দ্রুত নাড়াচড়া বা মোতায়েন করা সম্ভব হয়।

এপেস্টেইন ফাইলে নাম থাকায় ডিপি ওয়ার্ল্ডে বিনিয়োগ বাতিল কানাডার

মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপেস্টেইন ফাইলে প্রধান নির্বাহির নাম থাকা ডিপি ওয়ার্ল্ডে নতুন কোনো বিনিয়োগ করবে না কানাডা। ডিপি ওয়ার্ল্ড সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনা করা একটি লজিস্টিকস কোম্পানি।

২০০৬ সালে এপেস্টেইনের বিষয়ে পুলিশকে ফোন করেছিলেন ট্রাম্প

একুশ শতকের প্রথম দশকে যৌন অপরাধী জেফ্রি এপেস্টেইন বিরুদ্ধে তদন্ত চলাকালীন ফ্লোরিডার এক পুলিশ কর্মকর্তাকে ফোন করেছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জনমত জরিপে এগিয়ে থাকা দল ফলাফলে দ্বিতীয় অবস্থানে

থাইল্যান্ডে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনি প্রচারণা শেষে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে অনেক থাই নাগরিক অবাক হয়ে নিজেদেরই প্রশ্ন করছেন—আসলে কী হলো?

ইসলামি বিপ্লবের বার্ষিকীতে একাধিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করলো ইরান

ইসলামি বিপ্লবের বার্ষিকী উপলক্ষে তেহরানে একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।