ভারতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
ভারতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী তরুণের বিরুদ্ধে। সম্প্রতি বিহারের দারভাঙ্গা জেলার পাটোয়া পোখর এলাকায় ঘটেছে এই ঘটনা।
জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মেয়েটি নিখোঁজ ছিল। তার পরিবার তাকে ক্রমাগত খুঁজছিল। এমন সময় একটি কুকুর জোরে ডাকাডাকি শুরু করলে পরিবারের সন্দেহ হয়। এরপর তারা পুকুরের কাছে গিয়ে মাটিতে পড়ে থাকা মেয়েটির রক্তাক্ত দেহ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন জানা যায়, ছয় থেকে আট বছর বয়সী তিন মেয়ে পুকুরের কাছে একসঙ্গে খেলছিল। তখন অভিযুক্ত তরুণ তাদের একজনকে অন্ধকারে নিয়ে যায়। এরপর ধর্ষণ ও হত্যা করে পালিয়ে যায়। অন্য দুটি মেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
আরও পড়ুন>>
ভারতে এক বছরে ২০ হাজার কন্যাশিশুকে ধর্ষণ
ভারতে স্কুলে যাওয়ার পথে দলিত কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
ভারতে বাসের ভেতরে ধর্ষণ, ১০০ মিটারের মধ্যেই ছিল পুলিশ স্টেশন
বছরের প্রথম ১৫ দিনেই দিল্লিতে নিখোঁজ ৮০৭ জন, নারী ৫ শতাধিক
পুলিশ অন্য দুটি মেয়েকে সিসিটিভি ফুটেজ দেখালে তারা বিকাশ মাহাতো নামে ২২ বছর বয়সী এক তরুণকে অপরাধী হিসেবে শনাক্ত করে।
এরপর, পুলিশ তাৎক্ষণিকভাবে বিকাশকে তার বাড়িতে আটক করে। সেখানে তারা তার পোশাকে রক্তের দাগ দেখতে পায়। জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) জগন্নাথ রেড্ডি জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
কেএএ/