নাগরিকত্ব পাওয়ার নিয়ম কঠিন করছে সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সুইডেনের অভিবাসন মন্ত্রী জোহান ফোরসেল/ ছবি: এএফপি

নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর করতে যাচ্ছে ইউরোপের দেশ সুইডেন। চলতি বছরের ৬ জুন থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়মে বেশ কিছু নতুন ধারা যুক্ত করতে যাচ্ছে দেশটির সরকার। এই বছরের সেপ্টেম্বরে নর্ডিক এই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগেই এই নিয়ম আরোপ করতে যাচ্ছে দেশটি।

নিয়ম অনুযাযী, এখন থেকে সুইডেনে নাগরিকত্ব পেতে হলে দেশটিতে আট বছর থাকতে হবে। আগে তা ছিল পাঁচ বছর। সেই সঙ্গে আবেদনকারীদের প্রতি মাসে ২০ হাজার সুইডিশ ক্রাউন উপার্জন (২০০০ ডলার) থাকতে হবে। আবার নাগরিকত্ব পেতে বিদেশিদের সুইডিশ ভাষা ও সংস্কৃতিবিষয়ক পরীক্ষাতেও পাস করতে হবে। তাছাড়া সুইডেনে বা অন্য কোনো দেশে অপরাধের ইতিহাস থাকলে তাদেরকে সুইডেনে ৮ বছরের বেশি সময় থাকতে হবে।

কোনো ব্যক্তির যদি কোনো অপরাধের জন্য চার বছরের সাজা হয়ে থাকে, তাহলে তাকে সুইডিশ নাগরিকত্বের জন্য আবেদনের আগে দেশটিতে ১৫ বছর থাকতে হবে।

২০১৬ সালের পর থেকে নাগরিকত্ব দেওয়ার নিয়ম ক্রমাগত কঠোর করছে দেশটি। সেসময় প্রায় এক লাখ ৬০ হাজার শরণার্থী দেশটিতে আশ্রয় নিয়েছিলেন।

চলতি সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সুইডেনের অভিবাসন মন্ত্রী ইয়োহান ফোরসেল বলেন, নতুন নিয়ম আগের চেয়ে কিছুটা কঠোর। আগের আইনে নাগরিকত্ব পাওয়ার জন্য তেমন কোনো শর্তই ছিল না।

এদিকে, নতুন নিয়মে মাসিক আয়ের বেলায় যেই অংকের কথা উল্লেখ করা হয়েছে তা সুইডেনের গড় আয়ের চেয়ে কম বা অদক্ষ খাতে শুরুর দিকে এমন আয় করে থাকেন শ্রমিকরা। এর ফলে পূর্ণকালীন চাকরি করেন, এমন সবাই নাগরিকত্বের জন্য আবেদন করেত পারবেন।

ভাষাগত ও সাংস্কৃতিক পরীক্ষার বিষয়ে অভিবাসন মন্ত্রী জানান, বিষয়টি খুব সাধারণ একটি পরীক্ষার মতো। তিনি বলেন, আপনি যদি নাগরিক হতে চান, আপনার জানা থাকা উচিত সুইডেনে রাজতন্ত্র চলছে, নাকি প্রজাতন্ত্র।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।