ভারত

ধনীর দুলালের ‘রিলস’ বানানোর শখে প্রাণ গেলো তরুণ বাইকারের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সাহিল ধনেশরা/ ছবি: সামাজিক মাধ্যম

ভারতের দিল্লিতে ‘মজার রিলস’ বানাতে গিয়ে গাড়ি চাপা দিয়ে ২৩ বছর বয়সী এক তরুণকে হত্যা করা হয়েছে। ওই তরুণের নাম সাহিল ধনেশরা।

দিল্লির দ্বারকা সাউথ এলাকায় লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে দ্রুত গতি গাড়ি চালাচ্ছিলো রিল বানানো তরুণ-তরুণী। আকস্মিক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাহিল ধনেশরা মৃত্যু হয়। এ ঘটনায় এক ট্যাক্সিচালকও গুরুতর আহত হন।

গাড়ির চালক ওই তরুণ দশম শ্রেণির ছাত্র এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই। এ ঘটনাটি ঘটেছে গত ৩ ফেব্রুয়ারি। ঘটনার পর মামলা হলেও ওই তরুণকে জামিনে মুক্তি দিয়েছে ভারতের আদালত।

দিল্লি পুলিশ জানিয়েছে, গাড়ির চালক নাবালক এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করে অবজারভেশন হোমে পাঠানো হয়। তবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার কারণ দেখিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

তবে নিহত সাহিলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

সাহিলের মা ইন্না মাকান অভিযোগ করেন, গাড়িতে থাকা তরুণ-তরুণীরা ‘মজার রিলস’ বানাতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। তিনি বলেন, ‘৩ ফেব্রুয়ারি আমার ছেলে অফিসে যাচ্ছিল। স্করপিও গাড়ির চালক তার বোনকে নিয়ে রিল বানাতে বের হয়েছিল। ভিডিওতেই দেখা যাচ্ছে কী ভয়ংকর গতিতে গাড়ি চালানো হচ্ছিল।’

 
 
 
View this post on Instagram

A post shared by Mo (@mo.of.everything)

সাহিলের মায়ের দাবি, স্টান্ট রিলস বানানোর জন্য গাড়ির ড্রাইভার রং সাইডে গিয়ে দ্রুত সরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পরেও গাড়ির চালক ব্রেক করেনি।

এ ঘটনাকে তিনি ‘অপরাধমূলক মানসিকতা’র ফল বলে উল্লেখ করে বলেন, এটা শুধু দুর্ঘটনা নয়। তাদের রিল বানানোর নেশার কারণেই আমার ছেলের মৃত্যু হয়েছে।

তার দাবি, গাড়ি চালা অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক স্পিডিং করার ছিল, তবুও তাকে গাড়ি চালানো থেকে বিরত রাখা হয়নি।

পুলিশ জানিয়েছে, ৩ ফেব্রুয়ারি সকাল প্রায় ১১টা ৫৭ মিনিটে পিসিআর কল পেয়ে দ্বারকা সাউথ থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলে দুটি গাড়ি (একটি ট্যাক্সি) ও একটি মোটরসাইকেল দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সব যানবাহন জব্দ করে যান্ত্রিক পরীক্ষা, নথিপত্র যাচাই ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সূত্র:দ্য স্টেটসম্যান
কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।