শিক্ষার্থীদের পড়াশোনার টিপস ইরফানের, পোস্টে নতুন শিক্ষামন্ত্রীর ছবি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইরফান সাজ্জাদ ও এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করছেন, বর্তমানে কেবল পাস করা যথেষ্ট নয়, তাই টিকটক বা বিনোদনে অতিরিক্ত সময় কাটানো বন্ধ করে পড়াশোনায় সময় দেওয়াই প্রয়োজন।

নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে ইরফান লিখেছেন,“শিক্ষার্থীরা, যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করেছ, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।”

পোস্টের সঙ্গে তিনি সম্প্রতি দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি সংযুক্ত করেছেন। সেখানে তিনি নিজের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, “আমাদের সময়ে পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। সেই সময়ে এই ভদ্রলোক (এহছানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”

ইরফানের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাত শতাধিক মানুষ পোস্টটি শেয়ার করেছেন এবং ভক্তদের মধ্যে নানা ধরনের মজার মন্তব্যও দেখা গেছে। তাহের রাব্বী লিখেছেন, “আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।” শোয়েব তাহসিন মন্তব্য করেছেন, “এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।” আর রেহনুমা লিখেছেন, “সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”

আরও পড়ুন:
নতুন সরকারের শপথের রাতে সংসদের সামনে গাইবেন জেমস 
ভোটের কালির কারণে অজু নিয়ে দুশ্চিন্তায় বর্ষা 

ছোটপর্দার এই তারকার সতর্কবার্তা শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা হিসেবে দেখাচ্ছে। একই সঙ্গে ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে হাস্যরসও তৈরি হয়েছে। ইরফানের এই খোলামেলা পোস্ট শিক্ষার গুরুত্ব ও আধুনিক সময়ের পরীক্ষা-পাসের চ্যালেঞ্জ দুটোই তুলে ধরেছে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।