আলোচনার মধ্যেই ইউক্রেনে শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ইউক্রেনে রাশিয়ার হামলা/ ফাইল ছবি: এএফপি

জেনেভায় কিয়েভ এবং মস্কোর কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার আগে বুধবার ইউক্রেনের বিমান বাহিনী রাতভর ইউক্রেনে বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। 

ইউক্রেনীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, রুশ বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ১২৬টি আক্রমণাত্মক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট ১০০টি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বুধবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনায় ইউক্রেনের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে। উভয় পক্ষ জেনেভায় দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরু করছে।

এই যুদ্ধের উভয় পক্ষকে একত্রিত করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের সাফল্য অর্থপূর্ণ অগ্রগতি এনেছে এবং এই ভয়াবহ সংঘাতে হত্যাকাণ্ড বন্ধে তার নেতৃত্বে কাজ করতে পেরে আমরা গর্বিত। উভয় পক্ষই একটি চুক্তির দিকে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনা অনেকটা অগ্রসর হলেও ইউক্রেনের ওপর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। সোমবারও (১৬ ফেব্রুয়ারি) রাতভর প্রায় ৪০০টি ড্রোন এবং বিভিন্ন ধরনের ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬৭টি রুশ ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে। বিমানবাহিনীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউক্রেনিফর্ম।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।