আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনতে সৌদি-পাকিস্তান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ফয়সাল মসজিদের বাইরে কড়া পাহারায় নিরাপত্তা কর্মীরা/ ছবি: এএফপি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। এক বিবৃতিতে  সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আল-সৌদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এই অঞ্চলের উন্নয়ন এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি অ্যাকাউন্টে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

এদিকে, উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখতে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ সময় গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

অন্যদিকে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ প্রস্তাব দেন।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।