দুবাইয়ে ফের বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আমিরাতের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ধোঁয়া উড়ছে।/ ছবি এএফপি

সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়ে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদমাধ্যমে এএফপির প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে ইরানের হামলা চালানোর সময় এই বিস্ফোরণগুলো শোনা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এসব হামলা করছে।

এর আগে দুবাইয়ে এক দফা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে অন্তত ৫১ জনে দাঁড়িয়েছে। তারা সবাই শিক্ষার্থী। আল-জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে হামলাটি ঘটে। এতে হরমোজগান প্রদেশের মিনাব শহরের শাজারে তায়্যিবেহ প্রাথমিক বিদ্যালয় লক্ষ্যবস্তু হয়।

তিবেদনে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১২ বছরের মধ্যে।

ঘটনার সময় বিদ্যালয়টিতে প্রায় ১৭০ ছাত্রী উপস্থিত ছিল। হামলার পর অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে বলে জানানো হয়েছে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।