আওয়ামী লীগের সাবেক এমপি শাহ আলম আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ এএম, ০১ মার্চ ২০২৬

পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে আটক করেছে রমনা থানা পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রমনা থানা এলাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয় তাকে। রমনা থানার ডিউটি অফিসার এসআই মনির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে পাবলিক কর্তৃক তাকে আটক করা হয়েছে। তবে কখন তাকে আটক করা হয়েছে সেটি জানি না। আমি রাত ৮টার দিকে ডিউটিতে এসে দেখেছি তাকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য জানি না।

এ বিষয়ে বিস্তারিত জানতে রমনা থানার ওসিকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

কেআর/এনএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।