নরওয়েতে মার্কিন দূতাবাসে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: এএফপি (ফাইল)

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাসে রোববার ভোর রাতে একটি বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়নি, তবে সামান্য অবকাঠামোগত ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের জানিয়েছে, কনস্যুলার বিভাগের প্রবেশপথে বিস্ফোরণটি ঘটে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এস্পেন বার্থ এইড এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

নরওয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাটি পুলিশ ও নিরাপত্তা সংস্থা তদন্ত করছে।

ঘটনাটি তদন্ত করছে নরওয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা পিএসটি। সংস্থাটি তদন্তে সহায়তার জন্য অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে।

পিএসটি মুখপাত্র মার্টিন বার্নসেন জানিয়েছেন, এই ঘটনার পরেও দেশের জাতীয় নিরাপত্তা হুমকির স্তরে কোনো পরিবর্তন করা হয়নি। ২০২৪ সালের নভেম্বর থেকে নরওয়ের হুমকি স্তর ৫ ধাপের স্কেলে ৩-এ রয়েছে।

পুলিশ ড্রোন, হেলিকপ্টার ও কুকুর ব্যবহার করে এক বা একাধিক সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, জনসমাগমস্থলে এ ধরনের ঘটনা খুবই গুরুতর। তাই উচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত চলছে।

সূত্র: এএফপি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।