ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে ‘অটল সমর্থনের’ প্রতিশ্রুতি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনি/ ছবি: এক্স থেকে সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৯ মার্চ) ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
খামেনিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, আমি তেহরানের প্রতি অটল সমর্থন ও আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের জন্য সবসময়ই একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল ও ভবিষ্যতেও থাকবে।
রুশ এই নেতা মোজতাবা খামেনিকে উদ্দেশ্য করে আরও বলেন, যে সময়ে ইরান সশস্ত্র আগ্রাসনের মুখোমুখি, সেই সময়ে উচ্চপদে আপনার দায়িত্ব পালন নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখবে।
সূত্র: এএফপি
এসএএইচ