দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে নাগরিকদের সরে যেতে বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ০৯ মার্চ ২০২৬
দক্ষিণ তুরস্কের আদানা শহরের সাবানসি মসজিদ ও সেহান নদী/ ১৭ মার্চ, ২০১৯ তারিখে তোলা ছবি/ এএফপি

মার্কিন নাগরিকদের দক্ষিণ-পূর্ব তুরস্ক থেকে সরে যাওয়ার যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার কাছে অবস্থিত কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস এসব তথ্য জানায়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস বলে, সোমবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয়, এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

একটি ভ্রমণ সতর্কতার কথা উল্লেখ করে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।