ইসরায়েলে ফের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৪ মার্চ ২০২৬
ইসরায়েলে ইরানের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা/ ফাইল ছবি: এএফপি

ইসরায়েলে ফের রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল উত্তর গ্যালিলি অঞ্চলে এসব হামলার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।

টেলিগ্রামের এক পোস্ট অনুসারে, ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড স্থানীয় সময় ভোর ৪টা ২২ মিনিটে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের কফার গিলাদি, কফার ইউভাল এবং মেটুলার কাছে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসকারী লোকজনকে সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানের সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে শুক্রবার সকালে আপার গ্যালিলি অঞ্চলে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।