তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরিতে কারা এগিয়ে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫০ এএম, ০৪ মে ২০২৬
ছবি: ইন্ডিয়া ট্যুডে

তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই একাধিক রাউন্ডে গণনা চলার ফলে দিন শেষের মধ্যেই চূড়ান্ত ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই রাজ্যগুলোতে প্রায় ২৫ কোটি ভোটার গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ভোট গণনার শুরু থেকে এখন পর্যন্ত তামিলনাড়ুতে টিভিকে ১০৮ আসনে, এডিএমকে ৭৭ আসনে, ডিএমকে ৪৭ আসনে এবং অন্যান্যরা দুই আসনে এগিয়ে আছে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৮৬ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪১ আসনে। অপরদিকে বিজেপি একটি এবং অন্যান্যরা ১২টি আসনে এগিয়ে আছে।

আসামে এগিয়ে আছে বিজেপি। সেখানে বিজেপি ৯৭ আসনে, কংগ্রেস ২৬, এআইইউডিএফ ২ এবং অন্যান্যরা এক আসনে এগিয়ে আছে।

কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। এনআরসি ১৭, টিভিকে ৪, কংগ্রেস তিন এবং অন্যান্যরা তিন আসনে এগিয়ে আছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।