সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে ইরানিদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ এএম, ৩১ মার্চ ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

সরকার এবং সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে রাজপথে নেমে এসেছেন ইরানিরা। প্রেস টিভির তথ্য অনুযায়ী, সরকার ও সেনাবাহিনীর প্রতি সমর্থন জানাতে হাজার হাজার ইরানি কারাজসহ দেশের বিভিন্ন শহরে মিছিল করেছে। খবর আল জাজিরার।

প্রেস টিভির সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ইরানের রাজধানী তেহরানের ঠিক পশ্চিমে অবস্থিত শহরটির মধ্য দিয়ে মিছিল করার সময় লোকজন পতাকা নাড়াচ্ছে এবং ‘সাহস, সাহস’ বলে স্লোগান দিচ্ছে।

একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ধর্মঘটের কারণে কারাজ এবং আলবোর্জ প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের খবর প্রকাশের একদিন পর এই সমাবেশ অনুষ্ঠিত হলো।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, সোমবার রাতে তেহরান এবং উত্তর-পশ্চিমের শহর আরদাবিলেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।