মধ্যপ্রাচ্যে ইসরায়েল-মার্কিন বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-মার্কিন বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি ইরানের/ ছবি: এএফপি (ফাইল)

ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বুশেহর প্রদেশে হামলায় একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছে এবং খুজেস্তান প্রদেশে একটি পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।

এদিকে এসব হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

ইরানের ১০ হাজার ঘনমিটার (১ কোটি লিটার বা ২৬ লাখ গ্যালন) ধারণক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র ইসরায়েল এবং মার্কিন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই যুদ্ধে ইরানের অনেক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।