ক্রিমিয়া উপদ্বীপে রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০১ এপ্রিল ২০২৬
ছবি: আনাদোলু এজেন্সি

ক্রিমিয়া উপদ্বীপের আকাশে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিমানে ২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন।

বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নির্ধারিত ফ্লাইট চলাকালে অ্যান্টনোভ অ্যান-২৬ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করে এবং নিশ্চিত করে যে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে একটি তদন্ত কমিশন কাজ করছে। প্রাথমিকভাবে বিমানটিতে কোনো বাহ্যিক হামলার চিহ্ন পাওয়া যায়নি এবং দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করা হচ্ছে।

সূত্র:আনাদোলু এজেন্সি

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।