গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬
গাজায় ইসরায়েলি বিমান হামলা/ ছবি: এএফপি

ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

তাদের তথ্য অনুযায়ী, উত্তর গাজার দাররাজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পরও হামাস এবং ইসরায়েল একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য দায়ী করে আসছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যার মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, একই সময়ে গাজা থেকে হওয়া হামলায় তাদের চারজন সেনা নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী হামাসকে নিরস্ত্র হওয়ার কথা থাকলেও, সংগঠনটি তা মানতে অস্বীকৃতি জানানোয় চুক্তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।