ইসলামাবাদ আলোচনা

আসেম মুনির ও ইরানি প্রতিনিধিদের ২ দফা বৈঠক, হবে আরেক দফা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬
ছবি: তাসনিম নিউজ এজেন্সি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার আগে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসেম মুনিরের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। এই বৈঠকের পর দুই পক্ষের মধ্যে বার্তা আদান–প্রদান বা ব্যাক-চ্যানেল যোগাযোগ আরও সক্রিয় হয়েছে। এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকগুলোর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগের আরেকটি ধাপ হিসেবে কাজ করেছে। দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানে আরেক দফা পরোক্ষ বৈঠক হবে।

রুশ সংবাদ সংস্থা তাস-এর একটি সূত্র জানিয়েছে, ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ-এর সঙ্গে বৈঠকের আগে আলোচনার ফরম্যাট ও সময় নির্ধারণ নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।

সূত্র আরও জানিয়েছে, এই প্রক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার-এরও অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

কেএম 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।