‘প্রথমবার’ মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনায় বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে আল-জাজিরা। এর আগে আলোচনা পরোক্ষভাবে চলছিল। সে সময় দুই পক্ষ আলাদা কক্ষে অবস্থান করছিল এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীরা বার্তা আদান-প্রদান করছিলেন।
তবে শনিবার সন্ধ্যায় বিষয়টিতে নতুন মোড় নেয়। মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে আল-জাজিরা জানায়, এবার দুই দেশের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেছেন। আলোচনার টেবিলে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত রয়েছেন।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটাই প্রথমবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসেছেন।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজও জানিয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। তারা এটিকে ‘ঐতিহাসিক শান্তি আলোচনা’ হিসেবে উল্লেখ করেছে।
আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আগে গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত ৭
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় কার শর্ত কী, কীসে রাজি?
ট্রাম্পের ‘বলির পাঁঠা’ হচ্ছেন জেডি ভ্যান্স?
পিটিভি’র প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করছেন। উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতি, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং বৈশ্বিক নেতাদের ইতিবাচক বার্তা—সব মিলিয়ে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা আরও জোরালো হয়েছে বলে দাবি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, পুরো বিশ্বের নজর এখন এই গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফলের দিকে।
কেএএ/