জার্মানি থেকে ৫০০০ সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১২ এএম, ০২ মে ২০২৬
ফাইল ছবি

জার্মানি থেকে প্রায় ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। শুক্রবার (১ মে) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে সংবাদ প্রকাশ করেছে দ্য হিল।

প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ সহকারী সিয়েন পারনেল এক বিবৃতিতে বলেন, ইউরোপে সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ২৯ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেন, তার প্রশাসন জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর বিষয়টি বিবেচনা করছে। পরদিন তিনি জানান, শুধু জার্মানি নয়, ইতালি ও স্পেন থেকেও সেনা সংখ্যা কমানো হতে পারে।

এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্য যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে সমালোচনা করার পর এ ঘোষণা দেওয়া হয়েছিল। এ বিষয়ে ট্রাম্প মের্জকে সমালোচনা করে বলেন, তিনি নাকি মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে।

ইরানের লিগাল মেডিসিন অর্গানাইজেশন সংস্থার তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথবাহিনীর হামলায় ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া এই যুদ্ধে ইরানে ২৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।