গত বিধানসভা ভোটে কে কত আসনে জয় পেয়েছে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৪ মে ২০২৬

সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। অপরদিকে বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন পেয়েছিল অন্যান্যরা।

পশ্চিমবঙ্গের ২৯৪ সদস্যের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন হয়। উত্তরবঙ্গে ভালো ফল করেছিল গেরুয়া শিবির। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং যেমন ছিল তাদের দখলে তেমনই পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতেও ভালো ফল করেছিল দলটি।

অন্যদিকে তৃণমূলের দখলে ছিল কলকাতা, হাওড়া, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

চলতি বছরের নির্বাচনী ফলাফল কোনদিকে যায় সেদিকেই এখন সবার নজর রয়েছে। এবার বিধানসভা নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ৫৪ আসনে, ৫১ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।