পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই: বিজেপি এগিয়ে ৫৪ আসনে, ৫১ আসনে তৃণমূল
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ৫৪ আসনে, ৫১ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
ইভিএম গণনাতে শুরুতেই এগিয়ে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ড গণনার শেষে তিন হাজার ভোটে এগিয়ে তিনি। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র সরকার। তবে এরপরও আরও কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে। গণনা শেষে জানা যাবে নন্দীগ্রামে শেষ হাসি কে হাসেন।
বসিরহাটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমার। বালিগঞ্জে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী শোভন ষদেব চট্টোপাধ্যায়।
এগিয়ে রয়েছে বিধান নগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। দমদমে এগিয়ে রয়েছে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
ডিডি/কেএএ/