ইরান যুদ্ধ

জাতিসংঘে মার্কিন-বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৯ মে ২০২৬
ফাইল ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উত্থাপিত ইরানবিষয়ক খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। এই খসড়া প্রস্তাবে রাশিয়া এবং চীন ভেটো দিতে পারে আগেই জানিয়েছিলো যুক্তরাষ্ট্র।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমোভ দৈনিক ইজভেস্তিয়া-কে বলেন, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-বাহরাইনের একটি খসড়া রয়েছে, যা আমরা সমর্থন করতে পারি না। আমরা এখন এই খসড়ার সহ-উদ্যোক্তাদের এটি প্রত্যাহার করার এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানাচ্ছি, কারণ এই নথিতে আমরা এখনো কোনো সম্ভাবনা দেখছি না।

তিনি জানান, রাশিয়া-চীনের যৌথ খসড়া এখনো আলোচনায় রয়েছে। আলিমভ বলেন, এই খসড়ায় যুদ্ধ বন্ধ, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার টেবিলে মতপার্থক্য সমাধানের স্পষ্ট আহ্বান রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, খসড়াটিতে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের নতুন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলিমভ বলেন, আমরা আশা করি আলোচনার গতি শেষ পর্যন্ত ফল দেবে। আমরা সবসময় সহিংসতা নিঃশর্তভাবে বন্ধ এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্থায়ী রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষে।

তিনি আরও বলেন, যে কোনো পদক্ষেপ যা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তা অবশ্যই উদ্বেগের কারণ।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।