ইরানের আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততা, বাহরাইনে গ্রেফতার ৪১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৯ মে ২০২৬
ছবি: এএফপি (ফাইল)

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইরানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে বাহরাইন।

দেশটি আরও ঘোষণা করেছে যে, দেশটির ওপর ইরানি হামলায় কথিত সমর্থনের অভিযোগে বেশ কয়েকজনের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। দেশটি ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের প্রতি সহানুভূতি এবং ‘বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র’ করার অভিযোগ এনেছে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।