সৌদি বাদশাহ সমাহিত


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০১৫

বাদশাহ আব্দুল্লাহকে সমাহিত করা হয়েছে। সৌদি আরবের প্রয়াত এই বাদশাহকে শুক্রবার রিয়াদের আল-আউদ কবরস্থানে একটি অচিহ্নিত কবরে দাফন করা হয়। বিশ্বের ইতিহাসে সবচেয়ে ধনী ব্যক্তিদের অন্যতম বাদশাহ আব্দুল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ অত্যন্ত সাদাসিদেভাবেই সম্পন্ন হয়েছে। খবর গালফ নিউজ।   

রিয়াদের ওই কবরস্থানটিতে আব্দুল্লাহর পরিবারের অন্যান্য অনেক সদস্য শায়িত আছেন। কবরস্থানটি দেশের অন্য কবরস্থানগুলোর মত। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে করে বাদশাহ আব্দুল্লাহর মৃতদেহ মসজিদে নেয়া হয়। সেখানে বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পরিবারের পুরুষ সদস্যরা বাদশাহ আব্দুল্লাহর মৃতদেহটি কবরস্থানে নিয়ে যান।

-এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।