জর্ডানের বিমান হামলায় মার্কিন বন্দী নিহত


প্রকাশিত: ০৬:০৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

সিরিয়ার রাক্কায় জর্ডানের চালানো বিমান হামলায় আইএস’র (ইসলামিক স্টেট) হাতে বন্দী এক মার্কিন নারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার পোস্ট করা একটি বিবৃতির মাধ্যমে এ দাবি করেছে আইএস। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে- কায়লা জেন মুলার নামক ওই নারী শুক্রবার জুমার নামাজের সময় নিহত হন। ওই স্থানে এক ঘণ্টারও বেশি সময় ধরে জর্ডানের বিমান বাহিনী হামলা চালাচ্ছিল।

এ বিমান হামলায় কোনো আইএস সদস্য নিহত হয়নি বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। সংগঠনটির প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমান হামলায় একটি তিন তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মুলারের কোনো ছবি প্রকাশ করা হয়নি।

এর আগে বিমানচালক কাসাসবেহকে হত্যার প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে সিরিয়া ও ইরাকে আইএস সদস্যদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে জর্ডান।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।