বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ২৩


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আত্মঘাতী ওই হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার এ ঘটনা ঘটে।  খবর আলজাজিরা।

দেশটির পুলিশ জানিয়েছে, বাগদাদের শিয়া অধ্যুষিত জিদিদাহ এলাকায় একটি রেস্টুরেন্টে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে অন্তত ১১ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন। দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে আল শারজাহ এলাকার ব্যস্ততম রাস্তায়। এতে কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হন আরও ৩০ জন।

তাৎক্ষণিকভাবে ওই দুটো হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে অতীতে এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

বাগদাদ শহরে দীর্ঘ ১০ বছরের যে নৈশ-কারফিউ চালু ছিল, শনিবার রাত থেকে সেই কারফিউ তুলে নেওয়ার কথা রয়েছে। ঠিক এমন একটি দিনে ভয়ানক বোমা হামলার শিকার হল বাগদাদ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।