জাপানে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের উত্তরাঞ্চলীয় হোনশু দ্বীপের কাছে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর জাপানজুড়ে সুনামি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৮টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের পর মিয়াকো এবং কুজি দ্বীপে ছোট আকারের সুনামির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।
রাজধানী টোকিও থেকে ৬৯০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিএ/আরআইপি