পাকিস্তানে আটক ২ সাইবার অপরাধী


প্রকাশিত: ০৩:০২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

পাকিস্তানের আইনপ্রয়োগকারী সংস্থা দেশটি থেকে দুই সাইবার দুর্বৃত্তকে আটক করেছে। অপরাধীরা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত। এ দুজনের বিরুদ্ধে সাইবার অপরাধের মাধ্যমে ৫ কোটি ডলার হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছ। খবর এএফপি।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) অপরাধীদের আটক করে। এফআইএর জ্যেষ্ঠ কর্মকর্তা মীর মাজহার জাব্বার জানান, উত্তর করাচি থেকে দুই অপরাধী নূর আজিজ ও ফারহান আরশাদকে আটক করা হয়। তাদের সঙ্গে আটক হয় আরো তিন অপরাধী। এরা সবাই একই পরিবারের সদস্য।

এ বিষয়ে এফবিআইয়ের ওয়েবসাইটে বলা হয়, আটক অপরাধীরা আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সাইবার হামলার জন্য দায়ী। তারা টেলিকম, আর্থিক প্রতিষ্ঠান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও ব্যক্তিকে অনলাইনের মাধ্যমে জালিয়াতি করেন। তাদের অপরাধের শিকার হওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোকসান হয় ৫ কোটি ডলারের বেশি।

একেকজনকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।