ভ্যালেন্টানস ডে নিষিদ্ধ হলে বন্ধ হবে ধর্ষণ


প্রকাশিত: ১১:৩২ এএম, ০৯ মার্চ ২০১৫

ভ্যালেন্টানস ডে পালন বা `কিস অফ লভ`-এর মত প্রচার নিষিদ্ধ করা হলে, ধর্ষণ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন এর আগে কুরুচিকত মন্তব্য করে বিতর্কে নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত বিনয় ও অক্ষয়ের আইনজীবী এপি সিং।

মেল টুডেতে এপি সিং বলেছেন, ধর্ষণ আটকাতে গেলে এদেশে (ভারতে) আগে নিষিদ্ধ করা উচিত ভ্যালেন্টাইন্ড ডে পালন, নিষিদ্ধ করা উচিৎ `কিস অফ লভ`-এর মত প্রচার। এ সব কিছুই পশ্চিমি সভ্যতার অন্ধ অনুকরণ। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও মোটেও এসব খাপ খায় না।

তিনি আরো বলেছেন, ভারতীয় যুবসমাজের মধ্যে ভারতীয় সংস্কৃতির আসলি মূল্যবোধ জাগিয়ে তুলতে ভাইফোঁটা, রাখি বন্ধন, বাবা-মার পুজো সারা দেশ জুড়ে সাড়ম্বরে আরও বেশি করে পালন করা উচিৎ।

বিবিসি-এর তথ্যচিত্রে নির্ভয়াকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার জন্য অপরাধী পক্ষের দুই আইনজীবীকে শো কজ নোটিশ ধরিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তিন সপ্তাহের মধ্যে তাদের জবাবদিহি করার কথা।

ইন্ডিয়াস ডটার-এ এপি সিং মন্তব্য করেছেন, আমার মেয়ে বা বোন যদি বিয়ের আগেই কোনও সম্পর্কে জড়িয়ে নিজের সম্মান নষ্ট করত, তাহলে আমি তাকে পরিবারের সবার সামন্ব ফার্ম হাউসে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে খুন করতাম।

এর আগেও বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়াস ডটারে এই এপি সিংয়ের মন্তব্য ঘিরে কম জল ঘোলা হয়নি। বিবিধ সমালোচনার সম্মুখীন হয়েছেন তিনি। কিন্তু আরও একবার একই ধরণের মন্তব্য প্রমাণ করল, যতই সমালোচনা হোল এপি সিংয়ের মানসিকতার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।