মমতা-মোদি বৈঠক অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৯ মার্চ ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এই প্রথমবারের মতো মমতার সঙ্গে বৈঠক করলেন মোদি।

সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে নয়াদিল্লিতে লোকসভার প্রধানমন্ত্রীর কক্ষে মোদির সঙ্গে মমতা সাক্ষাৎ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, বৈঠকে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। প্রথমে মোদি-মমতা প্রায় ১৫ মিনিট একান্ত বৈঠক করেন।

এরপর মমতাসহ পশ্চিমবঙ্গের সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন মোদি। কেন্দ্রের কাছ থেকে বামফ্রন্ট সরকারের আমলে নেয়া ঋণ মওকুফ নিয়ে আলোচনা হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মমতা।

তবে, তিস্তাসহ বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে তা এড়িয়ে যান মমতা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।