মোদীকে নিয়ে অবস্থান পরিবর্তন মমতার


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১০ মার্চ ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অবস্থান পাল্টিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর অবস্থান মোদী সরকার থেকে ১৮০ ডিগ্রি বিপরীতে। সোমবার মোদী-মমতার বৈঠকের পর এমন কথাই শোনা যাচ্ছে৷ এ দিন সংসদ ভবনে মমতার সঙ্গে ছিল একটি বড় মাপের প্রতিনিধিদলও৷

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এই প্রথম মমতার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হওয়ার ৯/১০ মাসের মধ্যে তাঁর মুখোমুখি হননি মমতা, এড়িয়ে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সব রকমের সৌজন্য সাক্ষাৎ৷ প্রধানমন্ত্রীর ডাকা রাজ্য-মুখ্যমন্ত্রীদের বৈঠকেও যোগ দেননি তিনি।

এছাড়া গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, সংক্ষেপে নীতি আয়োগ গঠনের বৈঠকে গরহাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নীতি আয়োগ গঠন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থি বলে সমালোচনা করতেও ছাড়েনি তিনি৷


এমনকি সংসদের চলতি অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর সংশোধনি আনতে তৃণমূলের চিরবৈরি সিপিএমের হাত ধরতেও কসুর করেনি তৃণমূল।

কী এমন ঘটেছে যাতে মমতার এই পরিবর্তন? রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে তাই আজ জল্পনার অন্ত নেই।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।