চীনের রাস্তায় নীল মানুষ!
চীনের সাংহাই নগরীর রাস্তায় দেখা মিলেছে নীল মানুষের। এটা কোনো ভিনগ্রহের প্রাণী কি না এই নিয়ে প্রশ্ন আসতে পারে। অবশ্য চীনারা এই রকম নানান অদ্ভূদ কিছু দেখে ভড়কে যান এবং পরবর্তীতে তার সত্যতা প্রকাশিত হয় যে তারা ভুল বুঝেছেন।
স্থানীয় নাগরিকরা জানায়, গত মাসে সাংহাইয়ের রাস্তায় এই অদ্ভূত নীল মানুষের দর্শন পেয়েছিল সে দেশের নাগরিকগণ। পুলিশকেও জানানো হয় বিষয়টি। সিসিটিভির ফুটেজ ও তদন্তে বেরিয়ে আসে বন্ধুদের সাথে জুয়ায় হেরে যাওয়ার পর নগ্ন হয়ে রাস্তায় নামেন তিনি।
এই সময় যুবকটি নীল রঙে রাঙিয়ে নগ্ন হয়ে ওভাবে গিয়েছিলেন। তবে পুরো রহস্যের কথা পরিষ্কারভাবে বোঝা যায়নি।
এমজেড/বিএ/আরআইপি