রাখে আল্লাহ, মারে কে !


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১০ মার্চ ২০১৫

ভারতের রাচিতে চলন্ত ট্রেন থেকে চার মাস বয়সী এক শিশুকে দজরা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেও অলৌকিকভাবে বেচে গেছে শিশুটি।   
জানা গেছে, কন্যাশিশুটিকে হত্যার উদ্যেশেই দ্রুত গতির চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দিয়েছিল এক মহিলা। তবে আশ্চর্যজনক ভাবেই প্রায় অক্ষত অবস্থাতেই বেঁচে যায় শিশুটি।

হাজরা পরভিন খাতুন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাতিয়া-পাটনা  এক্সপ্রেস  নামের  দুরন্ত গতির  ট্রেনটি  রাচির উপকণ্ঠে আরগোরা ষ্টেশন পার হওয়ার সময় হঠাৎ ট্রেনের একটি কামরার দরজা থেকে লাইনের পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে কী একটা ছুঁড়ে দেন এক মহিলা। প্রথমে বোঝা যায়নি। পরে সন্দেহবশত ঝোপে গিয়ে শিশুটিকে পাওয়া যায়।

আরগোরা পুলিশ জানায়, ওই শিশুর বয়স চার মাস। দ্রুত গতিতে চলা ট্রেন থেকে ছোড়ার পরেও ভাগ্যের জোরে শিশুটি বেঁচে গেছে। শিশুটির হাতের হাড়ের সামান্য চিড় ধরেছে। তবে আশঙ্কার কিছু নেই। মহিলার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সে শিশুটির মা কিনা, বোঝা যাচ্ছে না।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।