ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র!


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ১২ মার্চ ২০১৫

মুসলিম জঙ্গিদের সাথে যুদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন সিনেট কমিটি বারাক ওবামার জাতীয় নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে বৈঠক করেন।

বারাক ওবামা এই বিষয়ে সিদ্ধান্তের জন্য তার কংগ্রেসের সদস্যদের সাথে চূড়ান্ত বৈঠকও করবেন। সভায় সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন চাইবেন তিনি। অবশ্য এ বিষয়ে রিপাবলিকান দলের আইনপ্রণেতারা দ্বিমত পোষণ করেছেন। তারা কোন স্বশস্ত্র বাহিনীকেই যেন ব্যবহার না করা হয় সেই বিষয়ে মত দেন। খোদ ওবামার ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যও এর বিরোধিতা করেন।

বিশ্বব্যাপী ইসলামী জঙ্গিদের দমন করতে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমর্থনও আদায় করে নিয়েছেন। তারা এসব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ইতোমধ্যে ইরাক ও সিরিয়ায় এই লক্ষ্যে তারা বিমান থেকে বোমা নিক্ষেপ করেছে। ইরাকে গত বছরের আগস্টে ও সিরিয়ায় সেপ্টেম্বরে অভিযান চালায় মার্কিনীরা।

এমজেড/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।