লোকসভা চত্বরে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ১০:২৯ এএম, ২২ মার্চ ২০১৫

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভারতের লোকসভা চত্বরে। রোববার দুপুরে হঠাৎ আগুন লাগে, ধোঁয়ায় ভরে যায় পরো এলাকা।

সংসদ চত্বরে এসি প্লান্ট থেকে এই আগুন লাগে বলে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে। যদিও মূল ভবনে এর কোনও প্রভাব পড়েনি বলে জানায় তারা।

জানা যায়, এসি পাওয়ার প্লান্টে শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ১০টি ইঞ্জিন। ৩০জন দমকলকর্মী বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।