৯৯৯ টাকায় বিমান-যাত্রা!


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২২ মার্চ ২০১৫

বিশ্বজুড়ে বিমানের টিকিটের দাম বাড়ানোর প্রতিযোগীতা। সেখানে ভারতে দেয়া হচ্ছে মাত্র ৯৯৯ টাকায় বিমান যাত্রার সুযোগ!

দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা GoAir বেশ কয়েকটি আসনের টিকিটের দাম ঘোষণা করেছে ৯৯৯ টাকা।

সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েকটি নির্দিষ্ট আসনের ৯৯৯ টাকায় ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। তবে এই টিকিট ফেরতযোগ্য নয়। টিকিটের মেয়াদ থাকবে ৪ মাস। GoAir-এর পাশাপাশি এবছর অন্যান্য বিমান পরিবহণ সংস্থাও কম দামে টিকিটের প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিচ্ছে।

যেমন শনিবারই ভারত-ব্যাঙ্কক, হো-চি-মিন সিটি, হংকং ও সিঙ্গাপুরে উড়ানে প্রিমিয়ার ও ইকনমি ক্লাসের টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে জেট এয়ারওয়েজ।

ভারতীয় বিমান ভ্রমণ নিয়ে বেশ ফুর্তিতেই আছেন বোঝা যাচ্ছে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।