অন্ধ তরুণীকে ধর্ষণ করতে গিয়ে ভারতে সাধু গ্রেপ্তার!


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২২ মার্চ ২০১৫

একের পর এক ধর্ষণ কাণ্ডে সারাবিশ্বে সমালোচিত হচ্ছে ভারত। তবু টনক নড়ছে না দেশটির মানুষের।

এবার উত্তরপ্রদেশে এক অন্ধ তরুণীকে ধর্ষণ করতে গিয়ে গ্রেফতার হলেন সাধু বাবা।

পুলিশ জানিয়েছে, শনিবার বছর বাইশ বছরের এক অন্ধ তরুণী সাধু ধর্মদেব ওরফে বিরজু বাবার কাছে গিয়েছিলেন বর লাভের আশায়। যদি সাধু দয়া করে অন্ধত্বের জন্য কিছু করেন। করলেন। তবে অন্ধত্বের জন্য নয়, তার সুযোগে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে।

অবস্থা বেগতিক দেখে মেয়েটি চিৎকার করলে আশপাশ থেকে লোকজন জড়ো হওয়ায় বিপত্তি ঘটে সাধুর কপালে।

সেখানেই গণধোলাই দেয়া শেষে ওই ভন্ড সাধুকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।