পুনরায় চালু হলো তিউনেশিয়ার সেই জাদুঘর


প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৪ মার্চ ২০১৫

তিউনিশিয়ার বার্দো জাদুঘরে জঙ্গি হামলার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেটি পুনরায় খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে জাদুঘরটি খুলে দেওয়া হয়। খবর বিবিসি।

খবরে বলা হয়, মঙ্গলবার জাদুঘর আবার চালু করা উপলক্ষ্যে একটি জনসমাবেশ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জাদুঘরটি খোলা হলেও কোন পর্যটককে ঢুকতে দেওয়া হয়নি। পর্যটকদের বুধবার থেকে জাদুঘরটিতে প্রবেশের কথা বলা হয়েছে।

জাদুঘরের কর্মকর্তারা জানান, তারা বিশ্বকে দেখাতে চান হামলাকারীরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এই হামলার কারণে তিউনিসিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কার মধ্যেই জাদুঘরটি খোলা হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার দেশটির রাজধানী তিউনিসের প্রাণকেন্দ্রে জাতীয় পার্লামেন্টের পার্শ্ববর্তী এই জাদুঘরটিতে হামলা চালায়ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।এতে গুলিবর্ষণে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়।

অপরদিকে, নিরাপত্তা ব্যর্থতার দায়ে দেশটির পুলিশের ছয় শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।